রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের নিহত জন !! মারা গেছে ৪টি গরু

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের নিহত জন !! মারা গেছে ৪টি গরু

এশিয়ান বার্তা ডেস্ক:-  ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন। মারা গেছে চারটি গরুও।

বৃহস্পতিবার বিকেলে সদর ও আশুগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে কৃষক শাহজাহান মিয়া (৫০) এবং আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের নাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিকেলে সদর উপজেলার কাছাইট গ্রামে প্রবল বৃষ্টির সময় মাঠে গরু আনার সময় কৃষক শাহজাহান বজ্রপাতে মারা যান। একই সময়ে বজ্রপাতে খেওয়াই গ্রামে কৃষক মনা ভুইয়ার তিনটি গরু ও মোজালক মিয়ার একটি গরু মারা যায়।এ ছাড়া আশুগঞ্জে হৃদয় ও উজ্জ্বল নামে দুই যুবক সার কারখানার আবাসিক কলোনির পিছনের জমিতে মহিষ আনতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে তাঁরা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নিলে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন এবং উজ্জ্বলকে ভর্তি করে চিকিৎসা দেয়।

এদিকে নিহত দুজনের পরিবারকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;