সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীন

বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীন

এশিয়ান বার্তা ডেস্ক:- ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নিয়ে বিশ্বনেতাদের ‘নতুন স্নায়ুযুদ্ধের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বুধবার তিনি বলেছেন, দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব মোকাবিলা করার সময় ‘নতুন স্নায়ুযুদ্ধ’ এড়ানোকে গুরুত্ব দিতে হবে।থবর আলজাজিরার।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে ভূরাজনৈতিক তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে ইন্দোনেশিয়ায় আসিয়ান জোটের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে লি বলেছেন, দেশগুলোর মাঝে বিদ্যমান মতপার্থক্য ও বিরোধ যথাযথভাবে মোকাবিলা করা প্রয়োজন। বর্তমানে কারও পক্ষ নেওয়া, ব্লকের সংঘাত এবং একটি নতুন স্নায়ুযুদ্ধের বিরোধিতা করার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রধান শক্তির দেশগুলোর বিরোধে জড়ানোর বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন লি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন অংশীদার দেশগুলোর নেতাদের সঙ্গেও বিস্তৃত আলোচনা করছেন এই জোটের নেতারা।

এদিকে মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় জান্তাকে দায়ী করেছে আসিয়ান। এমন বিবৃতিকে ‘একতরফা’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে সামরিক সরকার। একই সঙ্গে আগামীতে আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ না করার কথা জানিয়েছে তারা। মিয়ানমার সংকট সমাধানে করণীয় নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় আলোচনা করে ১০ সদস্যের জোটটি। একটি শান্তি পরিকল্পনায় সম্মত হয়েছে আসিয়ান। এটি পাঁচ দফা ঐকমত্য নামে পরিচিত। সব পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে এতে। মিয়ানমারের জেনারেলরা এটাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না। প্রথম দিকে এই পাঁচ দফায় ঐকমত্যে পৌঁছলেও এখন তা বাস্তবায়নে গড়িমসি করছে জান্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*