শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / আইন ও অপরাধ / বিএনপিকে ‘যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে’

বিএনপিকে ‘যেখানে অনুমতি দেওয়া হবে, সেখানেই সমাবেশ করতে হবে’

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন,যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। আমরা আশা করি, তারা সেই দায়িত্বশীলতার জায়গায় থাকবে। আজ বুধবার (২৫ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই, আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করেন। ঢাকা শহরে রাজনৈতিক দলের সমাবেশ কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছিও। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ইতিপূর্বে বলেছেন, ‘পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করব, না-দিলেও নয়াপল্টনে করব।

বিএনপি মহাসচিবের এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারো বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে, সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে। জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘তারা একটি দরখাস্ত করেছে। এই দলটির বিষয়ে হাইকোর্টের অবজারভেশন (পর্যবেক্ষণ) আছে। শাপলা চত্বরের মতো জায়গায় জামায়াতের মতো দলকে অনুমতি দেওয়া হবে না। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে এসে সড়কে বসে পড়ার পরিকল্পনা নিয়ে কোনো গোয়েন্দা তথ্য আছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নেই। অনেক সময় রাজনীতিবিদরা এ ধরনের ঘটনা ঘটার পরে তার দায়-দায়িত্ব নিতে চায় না। তারা বলেন, কে করেছে তারা জানেন না। এমন অভিজ্ঞতাও আমাদের আছে। কাজেই নাশকতা করবে না এমন কথা এখনই বলা যাচ্ছে না। নগরবাসীদের নিরাপদ রাখার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সব রাজনৈতিকদলগুলোকে দায়িত্বশীল আচরণ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা অনুরোধ জানিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*