সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১০
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / বর্জ্যমুক্ত হচ্ছে আমিনবাজার, গড়ে উঠছে সবুজ বেষ্টনী

বর্জ্যমুক্ত হচ্ছে আমিনবাজার, গড়ে উঠছে সবুজ বেষ্টনী

ফাহাদ-ই-আজমঃ- দীর্ঘ প্রায় ২০ বছর পর ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার অংশের দীর্ঘদিনের বর্জ্যের ভাগাড় অপসারণের কাজ শুরু হয়েছে। ১.২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, গড়ে তোলা হবে সবুজ বেষ্টনী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ ও পরিবেশ উন্নয়নের কার্যক্রম চলছে।

শনিবার ( ১১ জুলাই) কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের ময়লার ভাগাড় থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনভোগান্তিতে অতিষ্ঠ ছিলেন স্থানীয় বাসিন্দা এবং সড়ক ব্যবহারকারীরা। এ পরিস্থিতির অবসানে বর্জ্য অপসারণের পাশাপাশি এলাকাটিকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আমরা বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করা হচ্ছে। এরপর মহাসড়কের দুই পাশে নিমগাছ রোপণ করা হবে। এখন থেকে মহাসড়কের কোথাও ময়লা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণের পর প্রায় ১৫ ফুট উচ্চতায় বালু ভরাট করা হবে। এরপর নেট দিয়ে সুরক্ষাবেষ্টনী নির্মাণ করে সেখানে নিমগাছ রোপণ করা হবে, যাতে এলাকাটি স্থায়ীভাবে পরিচ্ছন্ন ও সবুজ রাখা যায়।

তিনি আরও জানান, মহাসড়কের পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থান ছাড়া কোথাও বর্জ্য ফেলা যাবে না। পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাভারের আলমনগরে আমিনবাজার রাজস্ব সার্কেল (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*