সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাণিজ্য / বন্ধের পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের সার্ভার

বন্ধের পর ফের চালু বাংলাদেশ ব্যাংকের সার্ভার

এশিয়ান বার্তা ডেস্ক:- একদিন বন্ধ থাকার পর যথারীতি কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সার্ভার।

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন জানিয়েছেন, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি সোমবার (৩১ জুলাই) রাত থেকেই বাংলাদেশ ব্যাংকের আইটি বিশেষজ্ঞরা সমাধান করতে পেরেছে। মঙ্গলবার সকালে ব্যাংক খোলার সময় থেকেই স্বাভাবিক লেনদেন শুরু করা সম্ভব হয়েছে।

সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) সকাল থেকে রিয়েল-টাইম লেনদেনে সমস্যায় পড়ে ব্যাংকগুলো। রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা, যার মাধ্যমে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়। সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে তারা যেন মঙ্গলবার ‘ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংকে লেনদেন নিষ্পত্তির প্রস্তুতি নিয়ে রাখে। কিন্তু সেটা আর লাগেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*