বৃহস্পতিবার ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৩১
আপডেট
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা
Home / আবহাওয়া / বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত

এশিয়ান বার্তা ডেস্ক:- বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর ফলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারছে না জেলেরা। এমতাবস্থায় জানমালের ক্ষতি এড়াতে জেলেরা সুন্দরবন উপকূলে আশ্রয় নিয়েছে।চলতি ইলিশ আহরণ মৌসুমের শেষ ভাগে এসে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়তে শুরু করলে এ দুর্যোগে তা বন্ধ হয়ে গেছে। লঘুচাপের কারণে গতকাল বুধবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত ও হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে। এতে এক ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে উপকূলজুড়ে।

এদিকে সাগরের ৬৫ দিনের মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে গত ১ সেপ্টেম্বর থেকে জেলেরা সাগরে নামলেও তাতে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে আকস্মিক এ লঘুচাপ। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হওয়ায় সুন্দরবনের দুবলার চর, আলোরকোল, নারকেলবাড়িয়া ও ভেদাখালীসহ বিভিন্ন খালে অবস্থান করছে শত শত ট্রলারের হাজার হাজার জেলে-মাঝিমাল্লা।

বাগেরহাটের শরণখোলার মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার মো. কবির হাওলাদার বলেন, একদিকে প্রাকৃতিক দুর্যোগ অপরদিকে সাগর ও সুন্দরবনে দফায় দফায় মাছ ধরায় নিষেধাজ্ঞায় আমরা জেলেরা এখন একেবারেই নিঃস্ব হয়ে গেছি। আর দুর্যোগ তো আমাদের পিছনে লেগেই আছে। যখনই ইলিশ ধরা পড়া শুরু হয়, তখনই দুর্যোগ হানা দেয়। দুর্যোগের কারণে আমার আড়তে এফ বি খায়রুল ইসলাম, এফ বি মা-বাবার দোয়া, এফ বি পূর্ণিমা, এফ বি মায়ের দোয়া, এফ বি জিসানসহ পাঁচটি ট্রলারমালিক চলতি ইলিশ আহরণ মৌসুমে কম হলেও ৫০ লাখ টাকা লোকসান দিয়েছেন। ইলিশ মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তারমধ্যে আবার দুযোগের হানা। তাই এ বছর আর লোকসান কাটিয়ে উঠা সম্ভব হবে না।

বাগেরহাটের শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে টিকতে না পেরে সব ফিশিং ট্রলার বিভিন্ন ঘাটসহ সুন্দরবনের নদী-খালে আশ্রয় নিয়েছে। বনবিভাগ ও কোস্ট গার্ড ওই সব ট্রলার ও ট্রলারে থাকা জেলেদের নিরাপদ অবস্থানের ক্ষেত্রে সাহায্য-সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বর্তমানে মোংলাবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আবহাওয়া খুব বেশি একটা খারাপের দিকে যাওয়ার মতো সম্ভাবনা আপাতত নেই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*