রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:২১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / রাজনীতি / ফের ৪৮ ঘণ্টা সর্বাত্মক  অবরোধ ডেকেছে বিএনপি

ফের ৪৮ ঘণ্টা সর্বাত্মক  অবরোধ ডেকেছে বিএনপি

এশিয়ান বার্তা ডেস্কঃ- আগামী রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক  অবরোধ ডেকেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এক ভার্চ্যুয়াল সভায় অবরোধের ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একইসঙ্গে হরতাল ও অবরোধে নিহতদের মাগফিরাত কামনায় কাল শুক্রবার জুমার নামাজের পর দোয়া করা হবে বলে জানান তিনি। এদিকে, এই সিদ্ধান্তে সংহতি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। তিনি যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান।

গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া দেশব্যাপী ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশ নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়। দলটির দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার কারণে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করতে হয়েছিল এবং এটি ছিল পূর্বপরিকল্পিত। এর প্রতিবাদে পরদিন রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। হরতাল কর্মসূচি শেষে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির নয়াপল্টনের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর আজ ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিল দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*