শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩৭
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / অন্যান্য / প্রধানমন্ত্রী শেখ হাসিনা – পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা – পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠালেন

এশিয়ান বার্তা ডেস্ক:- পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের জন্য উপহার হিসেব এক হাজার ৫০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল কর্মকর্তার কাছে এ উপহার হস্তান্তর করেন ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন। এ প্রসঙ্গে হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার ভ্রাতৃপ্রতিম দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এবং পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সঙ্গে গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*