বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / রাজনীতি / নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

এশিয়ান বার্তা ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কৃষক সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার (২-অক্টোবর) বিকেল তিনটা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। দুপুর ১২টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে সমাবেশে অংশ নিতে আসছেন। অনেক নেতাকর্মী কৃষকের সাজেও সেজেছেন। তাদের মাথায় টুপি, হাতে কাস্তে, ধান ও কৃষকের প্রতিচ্ছবি দেখা গেছে। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে সমাবেশকে ঘিরো নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*