মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / বরিশাল / পটুয়াখালী / নদীতে ঝড়ের কবলে বিয়েবাড়ির ট্রলার ডুবে বরসহ নিখোঁজ ৪, নিহত ১

নদীতে ঝড়ের কবলে বিয়েবাড়ির ট্রলার ডুবে বরসহ নিখোঁজ ৪, নিহত ১

এশিয়ান বার্তা ডেস্ক:- পটুয়াখালীর দশমিনা উপজেলার বুড়াগৌড়াঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বিয়েবাড়ির ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বরের ফুফু লিপি বেগম (৩০) নিহত হয়েছেন। বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তারসহ (৪০) চারজন নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের মধ্যে অন্যরা হলেন- ধলু হাওলাদারের মেয়ে খাদিজা (৫) ও উত্তর চর শাহজালাল এলাকার বেল্লাল মুন্সির মেয়ে মানসুরা (৮)। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশসহ উপজেলা প্রশাসন কাজ করছে।

শুক্রবার (২৮-এপ্রিল) বিকেলে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। দশমিনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরের স্বজন মঞ্জুর এলাহী জানান, কয়েকদিন আগে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়ার গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার রাব্বি স্বজনদের নিয়ে নববধূকে আনতে কনের বাড়িতে যান।শুক্রবার নববধূ সুমাইয়াসহ ১৪-১৫ জন আত্মীয়-স্বজনকে নিয়ে চরবোরহান থেকে ট্রলারযোগে বাড়ির ফিরছিলেন। এ সময় ট্রলারটি আউলিয়াপুর লঞ্চঘাটের কাছাকাছি গিয়ে ঝড়ের কবলে পড়ে বুড়াগৌরঙ্গ নদীতে ডুবে যায়।

দশমিনা ফায়ার সার্ভিস স্টেশন লিডার আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এখনও অভিযান চলছে।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*