শনিবার ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / খেলাধুলা / নটিংহ্যামকে হারিয়ে তিনে ইউনাইটেড

নটিংহ্যামকে হারিয়ে তিনে ইউনাইটেড

এশিয়ান বার্তা ডেস্ক:- পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখা ম্যানচেস্টার ইউনাইটেডকে শুরুতেই এগিয়ে নিলেন আন্তনি। পরে আবার ব্যবধান বাড়ান দিয়েগো দালোত। তাদের গোলে জয় নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে এরিক টেন হাগের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় ইউনাইটেড। এই জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে ক্লাবটি। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

শুরু থেকেই একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নিতে থাকে ইউনাইটেড। তবে কেইলর নাভাস বারবার রুখে দিচ্ছিলেন তাদের। তবে ৩২তম মিনিটে গিয়ে অবশেষে রক্ষণদেয়াল ভেদ করতে পারে রেড ডেভিলসরা। মার্শিয়ালের প্রথম শট নাভাস ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন আন্তনি।

বিরতির পর আগের গতিতেই খেলতে থাকে ইউনাইটেড। ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দালোত। প্রথম গোলস্কোরার আন্তনির পাস থেকেই জাল খুঁজে নেন পর্তুগিজ ডিফেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;