মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আইন ও অপরাধ / দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক করে আইন

দেশে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক করে আইন

এশিয়ান বার্তা ডেস্কঃ- আমাদের দেশে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের নিবন্ধন বাধ্যতামূলক করে আইন করা জরুরি,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। আগামী জাতীয় সংসদে এমন একটি আইন করা হতে পারে। ভারত, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ আরও আগেই সব সার্ভিস প্রোভাইডারের নিবন্ধন বাধ্যতামূলক করে আইন করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে অধিদপ্তরের গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির সঙ্গে বৈঠক করেন তথ্যমন্ত্রী। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ে তথ্যমন্ত্রী বলেন,বর্তমানে নতুন আইন করার আর সময় নেই। আমি আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী জাতীয় সংসদে এমন একটি আইন হবে, আশা করছি।

ড. হাছান বলেছেন, দেশের বিরুদ্ধে গুজব রটনার জন্য যদি একটি রাজনৈতিক দল রটনাকারীদের পয়সা দেয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। যারা এ ধরনের গুজব রটায়, তাদের আমরা চিহ্নিত করেছি এবং সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের বিষয়ে জানানো হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সেখানে মামলার জন্য আমাদের দলের যারা রয়েছে তাদের বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও সেসব দেশের কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশ থেকে যে এ ধরনের গুজব ছড়ানো হয়, সেগুলোর ব্যাপারে আমরা ওয়াকিবহাল এবং আগের তুলনায় সেটি কমেছে। গুজব ছড়ানোর জন্য বিএনপি এবং জামায়াত তাদের যেসব পেইড এজেন্টদেরকে ঠিকমতো পয়সা দেয়নি, সেই পরিপ্রেক্ষিতে যারা ক্ষোভপ্রকাশ করেছে, তাদের অডিও ভাইরাল হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা কয়েক জায়গায় মামলাও করেছে। সুতরাং, কেউ যদি মনে করে যে, বিদেশে বসে বসে গুজব রটাবে আর সে ধরা-ছোঁয়ার বাইরে থাকবে, সেটি কিন্তু নয়। এখন নির্বাচন নিয়েও অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হবে।

হাছান মাহমুদ বলেন, করোনার টিকার বিরুদ্ধে এবং পদ্মা সেতু নির্মাণের সময় গুজবের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার জন্য মূলধারার গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই। সাংবাদিকদের অনুরোধ করব, আগে যেমন আপনারা জাতির প্রয়োজনের নিরিখে এবং করোনার সময়েও যেভাবে কাজ করেছেন, এখন নির্বাচনকে সামনে রেখে যাতে কেউ গুজব ছড়াতে না পারে, অপপ্রচার করতে না পারে, সেজন্য আপনারা আগের মতোই গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকবেন, সেটিই আমার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*