মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৯
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / ঢাবি ক্যাম্পাসে বন কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাবি ক্যাম্পাসে বন কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এশিয়ান বার্তা ডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনের সামনে বসন্ত কুমার দাস (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি বন বিভাগের অফিস সহকারী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

রোববার সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হেমন্ত দাস জানান, দূর সম্পর্কের ফুফাতো বোনের সঙ্গে বসন্তের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কলাভবনের সামনে তার ভাইকে ডেকে নেন ফুফাতো বোন। পরে তার স্বামী শান্তি মন্ডল বসন্তকে বেধড়ক মারপিট করলে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন।

তিনি আরও জানান, একপর্যায়ে পুলিশ পারিবারিক বিষয় বলে সমঝোতা করে দেয়। তখন বসন্তের স্ত্রী তাকে মালিবাগ গুলবাগে বাসায় নিয়ে যান। রাত ১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।বসন্ত কুমারের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তার ফুফাতো বোন মগবাজার ইস্কাটন এলাকায় স্বামী সন্তান নিয়ে থাকেন।

শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*