বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / ডিবি (উত্তর) অভিযানে ৩ ডাকাত ও ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ডিবি (উত্তর) অভিযানে ৩ ডাকাত ও ২০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্য এবং ২০০ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) জানায়, অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাভারের আমিনবাজার এলাকা থেকে মো. আতিক (৩৫), মো. ইসহাক মোল্লা (৪৫) ও মো. শাহ আলী (৪২)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার এবং একটি স্টিলের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

একই দিনে আশুলিয়ার নবীনগর এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর আহম্মেদ (২৫), মো. হারুন অর রশিদ (৩৫) ও মো. নাজমুল ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়। ডিবির দাবি, গ্রেফতার হারুন অর রশিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, সাভার ও আশুলিয়ায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*