মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫১
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / ডিবি উত্তর অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিবি উত্তর অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, সাভারের ফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় অভিযান চালিয়ে মোঃ ছাদেক হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি মোঃ আতাহার আলীর ছেলে এবং মৃত কেরামুদ্দিন মাদবরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে সেখানে বসবাস করতেন।

অপরদিকে, সাভারের বলিয়ারপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে মোঃ আব্দুল কাইয়ুম (৪০) ও মোঃ মুন্না (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আব্দুল কাইয়ুম মৃত আব্দুল মজিদের ছেলে এবং মুন্না মোঃ আব্দুল হামিদের ছেলে। তারা উভয়েই সাভারের বলিয়ারপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*