
এশিয়ান বার্তা ডেস্ক:-জনপ্রশাসন মন্ত্রণালয়ের আগে থেকেই ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) যুগ্মসচিব ইফতেখার আহমদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭-এপ্রিল) ইফতেখার আহমদকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক (সংস্থাপন) ইফতেখার আহমদকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,তার বিরুদ্ধে ২০১৫ সালের ৭ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় হওয়া মামলায় ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়,গত ২৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় সরকারি চাকরি আইনের ধারা ৩৯ (২) অনুযায়ী যুগ্মসচিব (ওএসডি) ইফতেখার আহমদকে ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Asian Barta