বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনা / চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কোপালো যুবদল নেতা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে কোপালো যুবদল নেতা

এশিয়ান বার্তা ডেস্ক:- নেত্রকোণার মোহনগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর নাম জসীম উদ্দীন (৩৫)।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার কর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

আহত জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার অভিযোগ করেন , পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০ থেকে ১২ জন হামলায় অংশ নেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম।

আহত জসীম উদ্দীন উপজেলার পানুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে থাকা রিক্রুটিং এজেন্সি মেসার্স আফিফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী। তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করেন।

এ বিষয়ে জসীম উদ্দীনের স্ত্রী নিশা আক্তার বলেন, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা খোকন ও তার সহযোগীরা জসীম উদ্দীনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার তারা ক্ষিপ্ত হয়। গত বৃহস্পতিবার ঢাকা থেকে আমরা বাড়িতে এসেছি। আজ গ্রামের বাড়িতে জুমার নামাজ শেষে ইফতার কিনতে মোহনগঞ্জ বাজারে গেলে পাথরঘাটা স্থানে খোকনসহ ১০ থেকে ১২ জন মিলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জসীমকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে মমেক হাসাপাতালে পাঠান। পরে ময়মনসিংহ নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। জসীমের মাথায় রামদার গভীর কোপ লেগেছে। হাত, পা রড দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে। এছাড়া শরীরের অনেক জায়গায় রামদার কোপ লেগেছে। এ ঘটনায় আমরা মামলা করব।

এ দিকে অভিযুক্ত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*