সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৬
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ময়মনসিংহ / জামালপুর / গর্ভের সন্তান নষ্ট না করায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

গর্ভের সন্তান নষ্ট না করায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এশিয়ান বার্তা ডেস্ক:- জামালপুরে এক আনসার সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার মেস্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তাহমিনা জান্নাত (২০)। মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইব্রাহিমের মেয়ে। স্বামী উজ্জ্বল মাহমুদের এ বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আড়াই বছর আগে উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে উজ্জ্বল মাহমুদের সঙ্গে তাহমিনা জান্নাতের বিয়ে হয়। সম্প্রতি তাহমিনা অন্তঃসত্ত্বা হলে গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য স্বামী ও তার পরিবারের লোকজন চাপ দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার হাত-পা বেঁধে নির্যাতন শুরু করেন। এতে তাহমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। তারা হলেন শাশুড়ি উষা, নানি শাশুড়ি আকলিমা ও দেবর শরিফ মিয়া। তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী উজ্জ্বল মাহমুদ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*