বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০২
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / অন্যান্য / সাভারে গত কয়েক দিনে পুলিশের অভিযানে কিশোর অপরাধী সহ ২ শতাধিক আটক

সাভারে গত কয়েক দিনে পুলিশের অভিযানে কিশোর অপরাধী সহ ২ শতাধিক আটক

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারে গত কয়েক দিনে পুলিশ অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ সাতজন ছিনতাইকারীকে আটক করেছেন।বুধবার সাভার থানায় সংবাদ সম্মেলন করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি এসব তথ্য জানান।এরআগে গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে পুলিশ সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক অপরাধীকে আটক করেছে। এসব অপরাধীর মধ্যে অনেক কিশোরও রয়েছে। আটককৃতরা হলেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার উত্তর চকপাড়া গ্রামের আকাশ ওরফে আকাই (২৩), সাভার উত্তরপাড়ার রাকিব হাসান হৃদয় (২৬), বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ রেলস্টেশন এলাকার সাব্বির (২৪), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের নাঈম (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আল আমিন (২৮), ডেঞ্জার সাগর (৩০) ও নাঈম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সম্প্রতি ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কিশোর বয়সী আবার অনেক ক্ষেত্রে ত্রিশের ওপরে বয়সীরা জড়িত, যা আমাদের নজরে এসেছে। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর এ ধরনের অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ। অভিযান চলাকালে গত ১৫ দিনে নানা অপরাধের সঙ্গে যুক্ত কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যসহ ২ শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে।তাঁদের বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম ও ঢাকার সাভার থানায় দস্যুতা, হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের হেরোইন, চাপাতি, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*