সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বিনোদন / কেক খেয়ে অনন্ত জলিল বললেন, ‘হায় হায় আমি তো রোজা’

কেক খেয়ে অনন্ত জলিল বললেন, ‘হায় হায় আমি তো রোজা’

এশিয়ান বার্তা ডেস্ক:- জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। সোমবার (১৭ এপ্রিল) এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা। ’

সামাজিকমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা।

শামীম হোসেন নামে একজন ফেসবুকে লেখেন, ‘অনন্ত জলিল ভাই জন্মদিনের কেকটা ইফতারের পরে কাটলেও পারতেন। তাহলে আর কেক খেয়ে আমি তো রোজা বলে আফসোস করা লাগতো না। ’

এ বিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তাই রোজা রেখেই তাদের সঙ্গে কেক কাটি। আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*