বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৫২
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / জাতীয় / কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

(বাসস) : কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটাতে কাজ করছে। সরকার চায় কৃষি লাভজনক হোক, কৃষিকাজ করে কৃষকেরা উন্নত জীবন পাক।
আজ সোমবার বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বগুড়া অঞ্চলে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমাণ ভর্তুকি সারা বিশ্বেই বিরল। তিনি বলেন, বর্তমান সরকার দুর্ভিক্ষের দেশকে, খাদ্য ঘাটতির দেশকে খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত করেছে।
‘আর এই অর্জনের পেছনে দেশের কৃষিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে’ উল্লেখ করে কৃষিবিদদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আগামীতে জলবায়ু পরিবর্তনসহ নানা সংকট মোকাবেলা করে এ সাফল্য ধরে রাখতে কৃষিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দেশের কৃষিতে এখন নেংটি পরা কৃষক নেই, কৃষি এখন জিন্স প্যান্ট পরা কৃষকের হাতে। এই তরুণ শিক্ষিত কৃষককে নির্দেশনা দেয়ার জন্য কৃষিবিদদের প্রস্তুত থাকতে হবে।
এর আগে সকালে কৃষিমন্ত্রী বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রাধানগর গ্রামে নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
এসময় মন্ত্রী বলেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে চায়, তবে তাদেরকে নির্বাচনে আসতে হবে, নির্বাচনে জিততে হবে। দেশে দুর্ভিক্ষ হবে, এই খোয়াব দেখেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ, জেলা প্রসাশক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্টার মো. নজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাশফিকুর রহমান পরাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*