সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১৮
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / আন্তর্জাতিক / ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে ! আহত দুই হাজারেরও বেশি

ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে ! আহত দুই হাজারেরও বেশি

এশিয়ান বার্তা ডেস্ক:- ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় নিহতের সংখ্যা ছয় শতাধিক ছাড়িয়েছে।আহত হয়েছেন অন্তত দুই হাজারেরও বেশি ইসরায়েলি।ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।তবে,হতাহতের বিষয়টি এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।সেখানেও আহতের সংখ্যা দুই হাজারেরও বেশি।

বিবিসি জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর মেগানে এখনও দুপক্ষের সম্মুখ যুদ্ধ চলছে।ইসরায়েলে গণমাধ্যম দ্য টামস অব ইসরায়েল বলছে, মেগানে তীব্র গোলাগুলি চলছে। ট্যাংক থেকেও গোলা ছোঁড়া হচ্ছে। এদিকে,ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে।

আজ রবিবার দেশটির মন্ত্রিসভা থেকে বলা হয়,মৌলিক আইনের ৪০ অনুচ্ছেদ অনুযায়ী যুদ্ধ ঘোষণার অনুমোদন দিয়েছে সরকার। ৪০ অনুচ্ছেদ সরকারকে উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপের নির্দেশ দেওয়ার অনুমতি দেয়।

আল-জাজিরা জানিয়েছে, সংঘর্ষের জেরে ইসরায়েলের সমস্ত স্কুল দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী ইয়োভ কিশ বলেন,সোমবার ও মঙ্গলবার দেশের সমস্ত স্কুলসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমই বন্ধ থাকবে।হামলা পাল্টা হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা ও ইসরায়েল।এর শুরুটা হয়েছিল ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলার মাধ্যমে। শনিবার সকালে (৭ অক্টোবর) সকালের দিকে ইসরায়েলে রকেট হামলা শুরু করে হামাস।পাশাপাশি একটি ইসরায়েলি বসতিতে ঢুকে পড়ে হামলা চালায় বন্দুকধারীরা।আর এতেই প্রাণ হারান অনেকে।আর হামাসের অনবরত রকেট হামলার জেরে রণক্ষেত্রে পরিণত হয় ইসরায়েলের বেশ কয়েকটি শহর। হামাসের আকস্মিক হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল।পাল্টা আক্রমণও শুরু করে তারা।গাজা উপত্যকা ও পশ্চিম তীরে একের পর এক বিমান হামলা চালায় তারা। এতে রক্তাক্ত হয় গাজা ও পশ্চিম তীর।ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরের এলাকা পর্যন্ত রকেট হামলা চালায় হামাস।এ ছাড়া ইসরায়েলের দক্ষিণেও তাদের যোদ্ধাদের পাঠায় সংগঠনটি।ইসরায়েলি গণমাধ্যমে বিভিন্ন ফুটেজে দেখা যায় হামাসের যোদ্ধারা সিদেরত শহরে পথচারীদের ওপর গুলিবর্ষণ করছে।ইসরায়েলিদের বেশকিছু জমায়েত কেন্দ্রেরও নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস।এ ছাড়া ইসরায়েলের বেশকিছু রাস্তায় বন্দুকধারীদের সংঘর্ষে জড়িয়ে পড়তেও দেখা যায়।সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাফার আজা, সিদেরত, সুফা, নাহাল ওজ, মাগেন, বেইরি নামের ছোট ছোট শহরে।

টাইমস অব ইসরায়েল জানায়,রেইম সামরিক ঘাঁটিতেও হামলা করে হামাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*