রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৪২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / আশুলিয়ায় হেরোইনসহ দরবেশ নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে র‌্যাব-৪

আশুলিয়ায় হেরোইনসহ দরবেশ নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে র‌্যাব-৪

এশিয়ান বার্তা ডেস্ক:- আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ তোসরিকুল ইসলাম (দরবেশ) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার নিকট থেকে প্রায় ৩০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে সকালে আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোসরিকুল ইসলাম (দরবেশ) ওরফে শফিকুল (৫১) রাজশাহী জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র্যাব জানায়, সকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন নবীনগর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার হেফাজত থেকে প্রায় ৩০৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান,সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;