সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:১৭
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / খেলাধুলা / আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

এশিয়ান বার্তা ডেস্ক:- আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফের পরীক্ষা শুরু বাংলাদেশের।এশিয়া কাপের সুপারফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।এর আগে লাহোরের এই গাদ্দাফি স্টেডিয়ামে রোববার এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ পর্বে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।

সুপার ফোরের প্রথম ম্যাচটি শুরু হবে ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে। খেলা দেখাবে টি স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাঁচা-মরার ম্যাচে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রানের সৌধ গড়ে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা মিরাজ ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন, আর শান্ত ১০৫ বলে ১০৪ রান করেন।আফগানদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ৩৩১ রান এসেছিল গত জুলাই মাসে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সবমিলে ওয়ানডেতে আফগানদের বিপক্ষে তৃতীয়বারের মতো তিনশোর্ধ্ব সংগ্রহ পেল বাংলাদেশ। ২০২২ সালে চট্টগ্রামে ৪ উইকেটে ৩০৬ রান তুলেছিল টাইগাররা।

এবার সুপার ফোর পর্বে লড়াইয়ে নামছে বাংলাদেশ। এটি সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে, এবারের আসরেও সুপার ফোরের প্রথম ম্যাচ। সুপার ফোরে পাকিস্তানে এই একটি ম্যাচই অনুষ্ঠিত হবে। বাকি মাচগুলো হবে শ্রীলংকায়।

ফরম্যাট এমনভাবে করা হয়েছে, যেন ভারতের কোনো ম্যাচ পাকিস্তানে না পড়ে। গ্রুপের ফল যা-ই হোক না কেন, পাকিস্তান ‘এ-১’ ও ভারত ‘এ-২’ এবং শ্রীলংকা ‘বি-১’ ও বাংলাদেশ ‘বি-২’ হিসেবে সুপার ফোরে খেলবে। এই হিসেবে বুধবার লাহোরে ‘এ-১’ পাকিস্তান ও ‘বি-২’ বাংলাদেশ মুখোমুখি হবে। ৯ সেপ্টেম্বর কলম্বোয় সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*