বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০২
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / রাজনীতি / আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : ওবায়দুল কাদের

এশিয়ান বার্তা ডেস্ক:- সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি করুক না কেন আওয়ামী লীগ তা প্রতিহত করবে’ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১৯ এপ্রিল) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন,বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে।যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই, তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন,দেশি-বিদেশি যে বা যারা কোনো কারণ ছাড়াই শেখ হাসিনাকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে উৎখাত করতে চায়, তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৬-০৭ কিংবা ওয়ান-ইলেভেনের মতো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে দেব না। প্রতিদিনই কোথাও না কোথাও আগুন, এটা তদন্ত করা হচ্ছে। আগুন লেগেছে না কি আগুন লাগানো হয়েছে? অগ্নিকাণ্ড ষড়যন্ত্রমূলক কি না চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বিএনপির ইতিহাসে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। রাতের অন্ধকারে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে মন্তব্য করে কাদের বলেন,নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যত ধরনের অপচেষ্টা করার তাই করছে। অগ্নিসন্ত্রাস কিংবা কালো ছায়া যেন বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন নিয়ে খেলছে কি না, সেটাই এখন দেখার বিষয়। নেতাকর্মীদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, শেখ হাসিনার নেতৃত্বে তা প্রতিহত করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যত বাধাবিপত্তি কিংবা অপরাধী আসুক, আমরা প্রতিহত-প্রতিরোধ করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপি বিক্ষোভ-সমাবেশ, মানববন্ধন-পদযাত্রা, অবস্থান কর্মসূচি জনসম্মতি নিয়ে করতে পারেনি। বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, তারা ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘেও যোগাযোগের চেষ্টা করেছে।

সেতুমন্ত্রী বলেন,যে দেশে নিজেদের কোনো মানবাধিকার নেই, তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে? সংবিধানকে বাদ দিয়ে অন্য কোনো দেশের ফরমায়েশি পরামর্শ আমরা গ্রহণ করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*