রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৫
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / ঢাকা / আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ

এশিয়ান বার্তা ডেস্ক:- জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা আউটসোর্সিং কর্মীদের ওপর ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় এলাকা, পল্টন, মৎসভবন ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থেকে অতিষ্ট হয়ে যান সাধারণ যাত্রীরা। গণপরিবণে বসে থাকা ভুক্তভোগী যাত্রীরা দীর্ঘক্ষণ ধরে জ্যামে বসে বিরক্ত হয়ে গেছেন। তারা জানায়, পুরান ঢাকায় কোটকাচারিতে এসেছিলেন কাজে। সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছানোর ওয়াদা করেছিলেন ছেলেকে। কিন্তু তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। ছেলে বারবার ফোন করছে। ছেলেকে বলছেন, ‘প্রেসক্লাবের সামনে সড়কে অনেক হাঙ্গামা করছে। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। জ্যামে আটকে গেছে।

এদিকে সোয়া ৫টার দিকে দেখা গেছে, পুলিশের কর্মকর্তারা বিক্ষোভকারীদের ধাওয়া করে পল্টনের দিকে নিয়ে গেছে। বিক্ষোভকারীরা পল্টন মোড় পার হলে পুলিশের কর্মকর্তারা আবার প্রেসক্লাবের দিকে ফিরে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা অনড় থাকেন। পরে পুলিশ জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;