শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫০
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাংবাদিক পরিচয়ে ওএমএস ডিলারের কাছে ৫ লাখ চাঁদা দাবি, আটক ৩

সাংবাদিক পরিচয়ে ওএমএস ডিলারের কাছে ৫ লাখ চাঁদা দাবি, আটক ৩

ফাহাদ-ই-আজম: সাভার সদর ইউনিয়নের দেওগাঁও (চাপাইন) এলাকায় সাংবাদিক পরিচয়ে ওএমএস (OMS) ডিলারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ব্যক্তিরা নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পাশাপাশি ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ারও অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—আবুবকর সিদ্দিক (৩৯), মনজুরুল হক (৫২) ও এফ রহমান রুপোক (৪৮)।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, সাভার সদর ইউনিয়নের দেওগাঁও (চাপাইন) এলাকায় ওএমএস ডিলারের দোকানে গিয়ে কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দেন। এ সময় দোকানে অনিয়ম হচ্ছে—এমন অভিযোগ তুলে তারা টাকা দাবি করেন বলে অভিযোগ করেন ডিলার জাহাঙ্গীর। একপর্যায়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তদের একজন নিজেকে ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন এবং অন্যদের সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে তিনজনকে আটক করেন। পরে তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় জড়িত আরও একজন পালিয়ে গেছেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

ওএমএস ডিলার জাহাঙ্গীরের দাবি, অভিযুক্তরা দোকানে এসে বিভিন্ন অভিযোগ তুলে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে অভিযোগের সত্যতা যাচাইসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*