রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৩
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সাভারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ফাহাদ-ই-আজমঃ- রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষিদের সম্মাননা এবং পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে।

সকালে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়। পরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন। তিনি উপজেলার বর্তমান মৎস্য উৎপাদন পরিস্থিতি তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করায় সাভারে মাছ উৎপাদনে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপজেলার সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে সাভার মডেল থানার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পর্যায়ক্রমে বিনামূল্যে মৎস্যচাষ বিষয়ক পরামর্শ, চাষিদের প্রশিক্ষণ, মৎস্যজীবীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*