শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / সাভারে বিএনপির নাম ভাঙিয়ে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ

সাভারে বিএনপির নাম ভাঙিয়ে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ

এশিয়াব বার্তা ডেস্কঃ- সাভারের দক্ষিণ দরিয়াপুর এলাকায় সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে একদল সশস্ত্র ব্যক্তি সরকারি লিজ নেওয়া একটি পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর, জোরপূর্বক উচ্ছেদ এবং ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৯-জুলাই) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ দরিয়াপুরের পশ্চিম ভাগলপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগকারী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ জানান, তিনি জুলাই আন্দোলনের একজন কর্মী এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের কাছ থেকে লিজ নিয়ে সরকারি ভিপি সম্পত্তিতে তিনি ও আরও কয়েকটি পরিবার বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় আলী হাসান ও তার সহযোগীরা নিজেদের জমির মালিক দাবি করে লিজগ্রহীতাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। বিষয়টি তিনি উপজেলা প্রশাসন, ঢাকা জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিখিতভাবে অবহিত করেন। তার অভিযোগ, শনিবার সন্ধ্যায় আলী হাসানের নেতৃত্বে একদল ব্যক্তি জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যাওয়ার পাশাপাশি তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম পলাশ বলেন, সরকারি ভিপি সম্পত্তি জোর করে দখলের চেষ্টা করা হচ্ছে। প্রশাসনকে আগেই বিষয়টি জানিয়েছি। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।
তবে অভিযোগ অস্বীকার করে আলী হাসান বলেন, জমিটির প্রকৃত মালিক তিনি। তাই নিজের জমির দখল নিয়েছেন। অভিযোগকারী ওই স্থানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও দাবি করেন তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট জমিটি সরকারি ভিপি সম্পত্তি। কেউ মালিকানা দাবি করলে তা প্রশাসনের কাছে আইনগতভাবে উপস্থাপন করতে হবে। জোরপূর্বক সরকারি জমি দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*