বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:২৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / আশুলিয়া / ডিবি (উত্তর) অভিযানে বিপুল মাদকসহ ৬ মাদক কারবারি আটক

ডিবি (উত্তর) অভিযানে বিপুল মাদকসহ ৬ মাদক কারবারি আটক

ফাহাদ-ই-আজম: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা, ১ হাজার পুড়িয়া হেরোইন ও ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুম (২২) ও মো. সোয়েব শেখ (২০)-কে ৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, কুমিল্লা ও বাহ্মনবাড়িয়া থেকে পাইকারী ভাবে গাঁজা ক্রয় করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

একই দিনে সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি অভিযানে মো. জামাল হোসেন, মো. ফাহিমুর রহমান (ওরফে ফাহিম), সজল এবং মো. রাজ্জাক আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার পুড়িয়া হেরোইন, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ডিবি (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান বলেন, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ঢাকা জেলা ডিবির অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*