বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৬
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় রশি ছিঁড়ে সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু

আশুলিয়ায় রশি ছিঁড়ে সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ফাহাদ-ই-আজম:- সাভারের আশুলিয়ার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে আলম ইসলাম (২৭) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১-জুলাই) দুপুরে রূপায়ন হাউজিং এলাকার ছয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুমারপাড়া গ্রামের আব্দুল ওয়াহবের ছেলে। জীবিকার তাগিদে তিনি আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান আলম। কাজের একপর্যায়ে তাকে রশির মাধ্যমে সেপটিক ট্যাংকের ভেতরে নামানো হয়। নিচে নামার সময় হঠাৎ রশি ছিঁড়ে গেলে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ হারুন অর রশীদ জানান, হাসপাতালে আনার আগেই আলম ইসলামের মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*