বৃহস্পতিবার ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৪১
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লিড নিউজ / আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ! প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে ! প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বর্জ্য থেকে ২০২৮ সালের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমিনবাজার ল্যান্ডফিলে জমে থাকা বিপুল পরিমাণ বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে দেশের বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি জানান, প্রকল্পটির জন্য ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৮ সালের নভেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করে উৎপাদন কার্যক্রম চালু করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আমিনবাজারের ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য জমা হয়। এসব বর্জ্যকে বিদ্যুতে রূপান্তরের মাধ্যমে একদিকে বর্জ্যের পরিমাণ কমবে, অন্যদিকে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিকল্প জ্বালানির উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*