বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ‘ঢাকাকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই’

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ‘ঢাকাকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই’

ফাহাদ-ই-আজম:- ‘সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি পরিণত গাছ বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, জীববৈচিত্র্য ও নিরাপদ ভবিষ্যতের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, শিল্পপ্রতিষ্ঠান ও খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*