বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৫৬
আপডেট
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন
Home / লিড নিউজ / সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, হেরোইনসহ আটক ২

সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, হেরোইনসহ আটক ২

ফাহাদ-ই-আজম:- ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি বিশেষ অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

সোমবার (২৯ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে সাভারের সিএন্ডবি মোড় এলাকা থেকে আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার আফসার সাহেবের বাড়ির ভাড়াটিয়া এবং তার পিতা মো. দুলাল। এ সময় তার কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকা থেকে উজ্জল (৫০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি পলাশবাড়ি এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া এবং তার পিতা মৃত হরমত মেকার। অভিযানে তার কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধেই একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*