শনিবার ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / সাভার / সাভারের বলিয়ারপুরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, ভাইকে পিটিয়ে বাড়িছাড়া ও হত্যার হুমকি অভিযোগ

সাভারের বলিয়ারপুরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, ভাইকে পিটিয়ে বাড়িছাড়া ও হত্যার হুমকি অভিযোগ

এশিয়ান বার্তা ডেস্কঃ-   সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সহোদর ভাই—বিল্লাল, হেলাল ও আতিক—এবং স্থানীয় এক ওয়ার্ড কমিশনার ফিরোজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী ছোট ভাই আলম।

অভিযোগ সূত্রে জানা যায়,মৃত আ. মোত্তালিবের ছোট ছেলে আলমকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার প্রেক্ষিতে আলম বাদি হয়ে প্রথমে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পরবর্তীতে ঢাকা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি,আর মামলা নং-৬৯৬/২০২৬ দায়ের করেছেন।

ভুক্তভোগী আলম জানান, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে তার বড় ভাইরা পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। নির্মম মারধরের পর তাকে বাড়িছাড়া করা হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ঘটনার আরও উদ্বেগজনক দিক হলো, স্থানীয় ওয়ার্ড কমিশনার ফিরোজের বিরুদ্ধে অভিযুক্তদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। আলমের দাবি, কমিশনার নিজেও তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং প্রকাশ্যে হত্যার ভয় দেখিয়েছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা এবং একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কমিশনারের বিরুদ্ধেও ভূমিদস্যুতা ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ স্থানীয়ভাবে প্রচলিত। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে, নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগী আলম সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানায়, এ ঘটনায় ভুক্তভোগী মো,আলম  ঢাকা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন, মামলার এজহার অনুযায়ী বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবাধিকার কর্মীরা বলছেন, পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে এমন সহিংসতা সমাজে উদ্বেগজনক বার্তা দিচ্ছে। তারা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*