মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৩
আপডেট
অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস হাইকোর্টে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর মানবিক খোঁজে আবেগাপ্লুত খাদিজার পরিবার ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা দেশের ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশন ও ৪ আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা জিলহানকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন চট্টগ্রাম মহাসড়কে মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না সন্তানকে ভারতে মসজিদের স্থানকে ‘সরস্বতী মন্দির’ বলে রায় দিলেন হাইকোর্ট
Home / অন্যান্য / ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন ও নাবিল পরিবহনের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর তুলে দিলে হেলপার মারা গেছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেলে হেলপার মারা যান। এছাড়া রবিবার গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন মারা যান।প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন- নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। এ ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নাবিল পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে নওগাঁ থেকে ছেড়ে আসে। বাসটি সকালে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে যায়। এসময় হেলপার আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। এ ছাড়া গতকাল রাতে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংকটাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়।এ সময় ঘটনাস্থলেই তারা মারা যান।এ ঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারটি জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপায় নারীসহ দুইজন ও সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নাবিল পরিবহনের হেলপার মারা যান।দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*