শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:২৭
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / নির্বাচনের সকল সংবাদ / সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, হকার্স লীগ নেতা গ্রেপ্তার

সাভারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, হকার্স লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মীদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাভার পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ও হকার্স লীগ কর্মী রিপন।

পুলিশ ও তালুকদার তৌহিদ জং মুরাদের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাত ১১ টার দিকে মুরাদ জংয়ের কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় নিউমার্কেটের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের নির্দেশে নজরুল ইসলাম, রিপন, রাকিব হোসেন, তারেক বিন উবায়েদ ও নুরুলহুদাসহ ৩০ থেকে ৪০ জন ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা মুরাদ জংয়ের কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের কাছে থাকা মুঠোফোন ও পোস্টার ছিনিয়ে নেন।

হামলা ও মুঠোফোনসহ পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী আব্দুল কাদির মোল্লা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে আজ শুক্রবার ভোরে নজরুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন,গ্রেপ্তারের পর আসামিদের শুক্রবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*