বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৫৬
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / নির্বাচনের সকল সংবাদ / সাভারে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার অভিযোগে ৩ জনকে অনুসন্ধান কমিটির নোটিশ

সাভারে স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলার অভিযোগে ৩ জনকে অনুসন্ধান কমিটির নোটিশ

এশিয়ান বার্তা ডেস্ক:- ঢাকা-১৯ আসনের সাভারে দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর, কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বুধবার (২০-ডিসেম্বর) ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌরসভার কাতলাপুরের সাবেক ছাত্রদল নেতা (ছাত্রলীগে অনুপ্রেবেশকারী) মো. বাবু ও পলাশ।

কারন দর্শানোর নোটিশে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় নামাগেন্ডা এলাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামের নির্বাচনী অফিসে কর্মী-সমর্থকদের হুমকি, মারধরহ প্রচারণায় বাঁধা প্রদান করা হয়। একই দিন দিবাগত রাতে পৌরসভার ভাগলপুরে অপর স্বতন্ত্র প্রার্থী তৌহিদ জং মুরাদের অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে ১৫ থেকে ১৬ জনকে সাথে নিয়ে হামলা করে ব্যানার ছিঁড়ে কয়েকটি চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। এসময় তৌহিদ জংয়ের নির্বাচনি প্রচারণায় কেউ অংশ নিলে তাঁকে হত্যার হুমকিসহ তার কর্মী আবদুল হালিমের ব্যক্তিগত কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ও তিনটি সিসি টিভি ক্যামেরা ভাঙচুর করা হয়।উক্ত কার্যের দ্বারা আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রর্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১১(গ) বিধির সুস্পষ্ট লঙ্ঘণ করেছেন।নোটিশে আরও বলা হয়েছে, উক্ত বিধিমালা লঙ্ঘণের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে না এবং শাস্তিম‚লক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না মর্মে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টার সময় ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হল।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, নির্বাচনি অনুসন্ধান কমিটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*