শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৩৯
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লিড নিউজ / ডব্লিউএইচও:- ডেঙ্গু বড় হুমকি হতে পারে আমেরিকা ও ইউরোপে

ডব্লিউএইচও:- ডেঙ্গু বড় হুমকি হতে পারে আমেরিকা ও ইউরোপে

এশিয়ান বার্তা ডেস্ক:- ডেঙ্গু নিয়ে হুঁশিয়ারি জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী ও সংক্রামক রোগবিশেষজ্ঞ জেরমি ফারার।

সম্প্রতি এক বার্তায় তিনি বলেন, চলতি দশকের মধ্যে আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার নতুন নতুন অংশে ডেঙ্গু বড় হুমকি হতে পারে। (রয়টার্স) নতুন করে ইউরোপ ও আমেরিকায় রোগটির প্রাদুর্ভাব শুরুর কারণ হিসেবে তাপমাত্রা বাড়ার কথা বলছেন জেরমি ফারার। তিনি বলেন, উষ্ণ আবহাওয়া ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারে অনুকূল পরিবেশ তৈরি করে।

জেরমি ফারার বলেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের আরও গুরুত্ব দিয়ে আলোচনা ও পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে বড় বড় অনেক শহরে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। এতে জনস্বাস্থ্যে তৈরি হবে নতুন চাপ। এই চাপ কীভাবে মোকাবিলা করা হবে, সেই লক্ষ্যে দেশগুলোকে এখনই প্রস্তুত করা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হিসাবে, ২০০০ সাল থেকে বিশ্বে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়েছে। এর বড় কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের কথা বলছেন বিজ্ঞানীরা। এ ছাড়া নগরায়ণকে অন্যতম কারণ বলছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*