বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / ধর্ম / মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ওমানে ছুটি ঘোষণা

মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে ওমানে ছুটি ঘোষণা

এশিয়ান বার্তা ডেস্ক:-মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয় আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটির দিন পালনের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, এই ছুটি ওমানের সরকারি-বেসরকারি খাতের সব কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। তবে বেসরকারি খাতে যদি প্রয়োজন হয় কর্মচারীরা দিনে কাজ করতে পারেন। সেক্ষত্রে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ২৮ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হলো।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে মুসলমানরা রবিউল আউয়াল মাসের ১২তম দিনটিকে ঈদে মিলাদুন্নবী পালন করে, যা ইসলামী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*