মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০৩
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর দায়ে এসআই মো. রাসেল মিয়া প্রত্যাহার

অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর দায়ে এসআই মো. রাসেল মিয়া প্রত্যাহার

এশিয়ান বার্তা ডেস্ক:- এক ব্যক্তিকে অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে নিয়ম ভঙ্গ করে অপারেশন পরিচালনা ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়াকে সাভার মডেল থানা থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে এসআই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। মো. রাসেল মিয়া সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন রাসেল মিয়া। এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে এসআই মো. রাসেল মিয়া জানায়, সাভারের সাধাপুরে প্রায় ১ কোটি টাকার জাল নোট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করায় পুলিশ প্রধান আইজিপি স্যার পুরস্কার দিয়েছেন। তবে কি কারনে ক্লোজ হলেন তিনি তা জানেন না।

এ ব্যাপারে সাভার মডেল থানার( ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকা ও নিয়মভঙ্গ করে অপারেশন পরিচালনা করায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*