সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:২৬
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / জাতীয় / দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি: প্রধানমন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক:-  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি।আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য বদলাতে।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমি আপনাদের ভালোবাসা নিয়েই আছি। আমিও আপনাদের মন থেকে ভালোবাসি। একজন মানুষ তার আপনজনকে হারানোর শোক সইতে পারে না। আর আমি একইদিনে পরিবারের সবাইকে হারিয়েছি। বাংলাদেশের মানুষই আমার সংসার। দেশের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো রক্ত দিতেও আমি প্রস্তুত।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে দেশে হত্যা ও ক্যু ষড়যন্ত্রের শুরু হয়। আমরা দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি। আমরাই মানুষকে শান্তিতে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করেছি। প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আমরা কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছি। আর বিএনপির আমলে কৃষকরা সারের জন্য আন্দোলন করতে গেলে খালেদা জিয়ার সরকার তাদের গুলি করে হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, আমরা দেশ থেকে দারিদ্র্য বিমোচনে কাজ করছি। রংপুরসহ উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করেছি। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হচ্ছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতা শেষে বলেন,‘রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই। আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। ২০১৮ সালের ২৩ ডিসেম্বর পীরগঞ্জ ও তারাগঞ্জ সফরের পর প্রায় পাঁচ বছর পর রংপুর জেলায় প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কয়েক দিন ধরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দীসহ অন্য কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*