শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের, কয়েকটি বাস ভাঙচুর

সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের, কয়েকটি বাস ভাঙচুর

এশিয়ান বার্তা ডেস্ক:- শনিবার সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই আশুলিয়া থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক মো. আনোয়ার হোসেন।

মামলার বাদী মো. আনোয়ার হোসেন বলেন, যারা ভাঙচুর করে গাড়িতে আগুন দিয়েছেন, তাঁর সামনে গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছেন, তিনি সেটা দেখেছেন। তাঁরা কে বা কারা, সেটি তিনি নিশ্চিত নন।

মামলার এজাহারে ৩২ জনের নাম-পরিচয় উল্লেখ করা হয়েছে। ঘটনার বর্ণনায় বলা হয়েছে, মো. আনোয়ার হোসেন বিকাশ পরিবহনের বাস নম্বর ঢাকা মেট্রো-ব-১১-০৬০৬-এর চালক। গতকাল তিনি বাসটি নিয়ে বেলা ৩টা ৫ মিনিটে নিরিবিলি গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল-সংলগ্ন শাহজালাল হোটেলের সামনে থেকে ঢাকার আজিমপুর যাওয়ার উদ্দেশে রওনা হন। ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছালে তিনি আসামিদের বিএনপির অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর করতে দেখেন। একপর্যায়ে আসামিরা বাসের সামনে এসে বাসের সব কাচ ভাঙচুর করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আশুলিয়া থানা-পুলিশ ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও দুটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে। স্থানীয়ভাবে আসামিদের নাম–ঠিকানা জানতে পারেন আনোয়ার হোসেন। ঘটনার পর বাসমালিকের সঙ্গে আলোচনা করে এবং আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, আসামিরা সবাই বিএনপির নেতা-কর্মী। ওই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই স্থানে পৌঁছালে আসামিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;