সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৬
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / অন্যান্য / পথে পশুবাহী গাড়ি থামালে ব্যবস্থা !! জাল টাকা শনাক্তে হাটে থাকবে মেশিন

পথে পশুবাহী গাড়ি থামালে ব্যবস্থা !! জাল টাকা শনাক্তে হাটে থাকবে মেশিন

অনলাইন ডেস্ক:- ঈদুল আজহাকে সামনে রেখে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ প্রশাসন, দিয়েছে নানা নির্দেশনা। জানিয়েছে তথ্য। বলেছে—জাল টাকা প্রতিরোধে পশুর হাটে জাল নোট শনাক্ত করার মেশিন থাকবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশুবাহী গাড়ি থামানো যাবে না। কেউ যদি পশুবাহী গাড়ি অথবা নৌযান থামায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ফের এসব তথ্য তুলে ধরে নানা নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়েছেন।গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং বাইপাইলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, কেউ এ ধরনের সমস্যার মুখোমুখি হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন। একইসঙ্গে আইজিপি পশুবাহী পরিবহণের সামনে পশুর গন্তব্য স্থান বা হাটের নাম লিখে ব্যানার টানানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় গত ঈদুল ফিতরে ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, জনগণ স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। গতবারের অভিজ্ঞতার আলোকে আমরা এবারও আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। তবে, এবার গত ঈদের চেয়ে চ্যালেঞ্জ ভিন্ন। কারণ, গতবার শুধু যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এবার যাত্রীর পাশাপাশি কোরবানির পশু পরিবহণও আছে। এ ছাড়া রয়েছে মৌসুমী ফল পরিবহণ। আমরা সবকিছু বিবেচনায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহানগর পুলিশ, জেলা পুলিশসহ পুলিশের বিশেষায়িত ইউনিটসমূহ একযোগে কাজ করছে। তিনি আশা প্রকাশ করে বলেন,সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও জনগণের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*