শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪৩
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / ধর্ম / মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

এশিয়ান বার্তা ডেস্ক:- পবিত্র মাহে রমজান শেষেই উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজান মাস শেষের দিকে চলে আসায় আসন্ন ঈদ নিয়েও শুরু হয়েছে ক্ষণ গণনা। ঈদের চাঁদ দেখা নিয়ে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, আগামী বৃহস্পতিবার ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম এবং এতে করে আগামী শনিবার (২২ এপ্রিল) সৌদি আরব-আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হতে পারে।

সোমবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। এতে বলা হয়েছে, তাদের এই ভবিষ্যদ্বাণী জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এবং ঈদের সঠিক তারিখটি কেবলমাত্র নতুন চাঁদ দেখার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নিশ্চিত করবে।

খালিজ টাইমস বলছে, আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবার ইফতারের পর পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদের সন্ধান করবে আরব দেশগুলো। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পর্যবেক্ষণ বলছে, ওইদিন আরব এবং ইসলামী বিশ্বের কোনো স্থান থেকেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দৃশ্যমান হবে না।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, ‘লিবিয়া থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার কিছু অংশ ছাড়া আরব ও ইসলামিক বিশ্বের বেশিরভাগ দেশ থেকে টেলিস্কোপ দিয়ে বৃহস্পতিবার চাঁদ দেখা সম্ভব নয়। কিন্তু পশ্চিম আফ্রিকার কিছু অংশ থেকে বৃহস্পতিবার চাঁদ খুঁজে পাওয়া খুবই কঠিন এবং এর জন্য বিশেষ টেলিস্কোপ প্রয়োজন। এর সঙ্গে প্রয়োজন পেশাদার মনিটরিং এবং ব্যতিক্রমী আবহাওয়া। আর এই সমস্ত বিষয়গুলো একসঙ্গে ঘটার সম্ভাবনা খুবই বিরল। তাই আরব বিশ্বের কোথাও টেলিস্কোপ ব্যবহার করেও বৃহস্পতিবার চাঁদ দেখা যাবে বলে আশা করা যায় না। যদি না উল্লেখ করা পরিস্থিতি বিদ্যমান থাকে।’

সংস্থাটি বলছে, যেহেতু মাসের শুরুতে চাঁদ দেখা একটি পূর্বশর্ত, তাই ঈদুল ফিতর এখন ২২ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বৃহস্পতিবার থেকে জনগণকে চাঁদ দেখার চেষ্টা করতে বলেছে এবং তা দেখা গেলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আরও জানিয়েছে, যেসব দেশের জন্য শুধুমাত্র খালি চোখে সঠিকভাবে চাঁদ দেখা বা টেলিস্কোপের সাহায্যে স্থানীয় পর্যায় থেকে সঠিকভাবে চাঁদ দেখা প্রয়োজন, তারা পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করার জন্য রোজা পালন চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে এবং তাই তাদের ঈদুল ফিতর শনিবার হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*