রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রাজশাহী / রেকর্ড ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা, রাজশাহী হাসপাতালে বাড়ছে রোগী

রেকর্ড ৪২.৬ ডিগ্রি তাপমাত্রা, রাজশাহী হাসপাতালে বাড়ছে রোগী

এশিয়ান বার্তা ডেস্ক:- প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। গরমের প্রভাবে মানুষের দুর্বিষহ অবস্থা। বেড়ে গেছে গরমজনিত অসুখ–বিসুখও। রাজশাহী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। চলতি মাসের শুরু থেকেই রাজশাহী অঞ্চলে খরতাপ চলছে। মাসের প্রথম সপ্তাহে মৃদু খরতাপ থাকলেও দিন যত যাচ্ছে তাপমাত্রা বাড়ছেই। সোমবার (১৭ এপ্রিল) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটি শুধু চলতি বছরেরই সর্বোচ্চ না, গত ৯ বছরে রাজশাহীতে তাপমাত্রা এত বেশি ওঠেনি। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, এর আগে ২০১৪ সালে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান জানান, সোমবার বিকেল ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী রাজশাহীতে ২০১৪ সালের ২১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রি। এরপর আর গত কয়েক বছরে তাপমাত্রা এত ওঠেনি। তার আগে ২০০৫ সালের ২ জুন এখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;