বৃহস্পতিবার ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:২১
আপডেট
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা
Home / বিশেষ সংবাদ / ৪০৫ জন শিক্ষার্থীর আত্মহত্যা – গত ৯ মাসে

৪০৫ জন শিক্ষার্থীর আত্মহত্যা – গত ৯ মাসে

এশিয়ান বার্তা ডেস্ক :- সারা দেশে গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ৪০৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যার মধ্যে সবচেয়ে রয়েছে ১৩ থেকে ১৯ বছরের শিক্ষার্থী ২৬৯ জন। মোট আত্মহত্যার মধ্যে এই বয়সী ৬৬ শতাংশের বেশি। এরপর মোট আত্মহত্যাকারীর মধ্যে ২০ থেকে ২৫ বছরের মধ্যে রয়েছে ৯৩ জন; ১২ বছরের মধ্যে রয়েছে ৩২ জন এবং ২৬ থেকে ৩০ বছরের অধিক রয়েছে ১১ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঁচল ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে জানানো হয়, ৪০৫ আত্মহননকারীর মধ্যে ২৪১ জন নারী এবং ১৬৪ জন পুরুষ শিক্ষার্থী রয়েছে। যা শত অংশের হিসেবে নারী শিক্ষার্থী রয়েছে প্রায় ৬০ শতাংশ।

অভিমানে প্রাণ গেল বেশি: ৪০৫ জনের মধ্যে ১২৬ অভিমানে আত্মহত্যা করেন।এছাড়া প্রেমের সম্পর্কে ৬৫ জন, মানসিক অস্থিরতায় ৪৩ জন, পারিবারিক সমস্যায় ৩২ জন, একাডেমিক চাপে ১৮ জন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ১৩ জন এবং যৌন হেনস্থায় ১২ জন আত্মহত্যা করেন। এছাড়া ৯৬ জনের আত্মহত্যার কারণ জানা যায়নি। আত্মহত্যাকারীদের মধ্যে ৩১৪ জন (৭৭ শতাংশ) ঝুলে আত্মহত্যা করেছেন। এছাড়া বাকিরা বিষপান, ওপর থেকে লাফিয়ে, পানিতে পড়ে ও ট্রেনে নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যায় বেশি স্কুল শিক্ষার্থী: আত্মহত্যাকারীদের মধ্যে স্কুল শিক্ষার্থী ৪৫ শতাংশ (১৮৩ জন)। এছাড়া কলেজ শিক্ষার্থী ২৭ শতাংশ (১১০ জন), বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী (১৯ শতাংশ) ৭৮ জন এবং মাদরাসার ৮ শতাংশ (৩৪ জন)।ঢাকা বিভাগে আত্মহত্যা বেশি: দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের আত্মহত্যার পরিমাণ বেশি। গত ৯ মাসে এই বিভাগের ১২৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সবচেয়ে কম আত্মহত্যা করেছে সিলেট বিভাগে ৯ জন।এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ৫০ জন, খুলনায় ৫৬ জন, বরিশালে ৩১ জন, ময়মনসিংহে ৩৬ জন ও রংপুরে ৩৬ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*