মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:৪০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / মুম্বাইয়ে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

মুম্বাইয়ে খোলা আকাশের নিচে অনুষ্ঠান, হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:- মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ে ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার (১৬ এপ্রিল) সরকারি উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করাস্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। খোলা আকাশের নিচে চলছিল পুরস্কার বিতরণ অনুষ্ঠান। রোববার মুম্বাইয়ের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই প্রবল গরমে খোলা মাঠেই চলছিল অনুষ্ঠান। দর্শকদের বসার জায়গায় কোনো ছাউনির ব্যবস্থা ছিল না। তাতেই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রাথমিকভাবে মৃত্যু হয় আট জনের। পরে আরও তিনজন মারা যান। হাসপাতালে ভর্তি করা হয়েছিল অন্তত ৫০ জনকে। তাদের মধ্যে ২৪ জন এখনও চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।এ ঘটনায় হাসপাতালে অসুস্থদের দেখতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি টুইট করে বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক ও বেদনাদায়ক, যে সরকারি অনুষ্ঠান দেখতে গিয়ে মানুষগুলো প্রাণ হারালেন। ’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*