| |
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আন্তর্জাতিক / বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৪০

এশিয়ান বার্তা ডেস্ক:- উত্তর বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকসহ ৪০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এ তথ্য জানিয়েছে। উত্তরাঞ্চলের মহাসচিব কুইলগা আলবার্ট জংগো বলেছেন, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে সৈন্য এবং বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি দলকে লক্ষ্য করে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। ঘটনাস্থলটি ওউহিগুয়া শহরের প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে আওরেমা গ্রামের কাছে অবস্থিত। তিনি বলেন, সেখানে ৩৪ জন স্বেচ্ছাসেবক এবং ছয়জন সৈন্য ছিলেন। হামলায় আরও ৩৩ জন আহত হয়েছেন। মূলত নিরাপত্তাহীনতায় জর্জরিত বুরকিনা ফাসো। প্রতিবেশী মালি থেকে দেশটিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহে, উত্তর বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলে দুটি পৃথক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৪ জন বেসামরিক নিহত হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*