| |
আপডেট
শূন্য থেকে স্বাবলম্বী,মিরপুর ইলিয়াসের ঘুরে দাঁড়ানোর গল্প ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের
Home / লিড নিউজ / সাভারে মাদ্রাসায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই মাদ্রাসাসংলগ্ন ৬ দোকান

সাভারে মাদ্রাসায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই মাদ্রাসাসংলগ্ন ৬ দোকান

এশিয়ান বার্তা ডেস্ক: ঢাকার সাভারের ধামসোনা ইউনিয়নের উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ছয়টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১২ থেকে ১৫ লাখ টাকা বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত করছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধভাবে তা নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মার্কেটের ছয়টি দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি ও উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আগুনের সূত্রপাতের কারণ জানার চেষ্টা করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।

মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার মার্কেট পুনর্বাসন এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

আগুনের সূত্রপাত নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত শোনার পর তমিজ উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে বোমা ফেলে রাখা এবং রাতের আঁধারে সড়কে পার্কিং করা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। উনাইলের এই অগ্নিকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তবে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের ওপর গুরুত্বারোপ করে তিনি এলাকাবাসীকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান। বিগত শাসনামলের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এ দেশের আলেম-ওলামা ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর যে অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলার খড়গ চালানো হয়েছে, তা ইতিহাসের এক কালো অধ্যায়। পাশাপাশি বিগত ১৭ বছর ধরে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, হামলা ও মামলার শিকার হয়েছেন। আমাদের অনেকেই হারিয়েছেন প্রিয় বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন। ধ্বংস হয়েছে আমাদের স্বাভাবিক জীবন ও ব্যবসা-বাণিজ্য।

ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে তমিজ উদ্দিন আরও বলেন, আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং তিনিই সর্বোত্তম বিচারক। জুলুমের অবসান ঘটিয়ে তিনিই মজলুমের ফরিয়াদ শুনেছেন। এই অন্ধকার সময়ের বিপরীতে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক অনন্য ও ব্যতিক্রমী নেতৃত্বের উদাহরণ। তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, বরং এ দেশের মাটি ও মানুষের প্রতি গভীর ভালোবাসা লালনকারী একজন দেশপ্রেমিক। তিনি সব ধর্ম ও মতের মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল। বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন শান্তিতে, নিরাপদে ও স্বস্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বেই আগামীর বাংলাদেশে ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হবে।

উনাইল দারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অফিস সহকারী মো. মোয়াজ্জেমের সঙ্গে মুঠোফোনে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদ্রাসার আওতাধীন সামনের মার্কেটের ছয়টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। দোকানগুলোর ভাড়া থেকেই মাদ্রাসার বিভিন্ন খরচ পরিচালিত হয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে দোকানগুলোর আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের খুঁজে বের করার চেষ্টা করা হবে।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ফাইজুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসার মার্কেটে অগ্নিকাণ্ডের খবর তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাইয়ের পর সরকারি বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*